আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয়   তিন ডাকাত সদস্য গ্রেপ্তার

 (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ডাকাতী মামলায় তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নজেরপুর গ্রামের মৃত ভুলু মন্ডলের ছেলে রফজুল(৫৩), শিবগঞ্জ উপজেলার সেলিমাবাবাদ নগর গ্রামের মৃত কান্তু মন্ডলের ছেলে সুজন আলী(২৯) ও টিকরী তানিয়ারপুর গ্রামের শুকু উদ্দিনের ছেলে বাইরুল ইসলাম(৩০)। গ্রেফতারকৃতদের ব্যাপারে পোরশা থানায় ডাকাতী মামলা রয়েছে। থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি সরাইগাছি-আড্ডা সড়কের মোশানতলা ও বেজোড়া মোড়ের ১৯ দোকান ডাকাতীর ঘটনায় এপর্যন্ত ১২জনকে ডাকাত সদস্য আটক করা হয়েছে। তারা সকলেই সক্রিয় ডাকাত দলের সদস্য। এদের সাথে আরো সদস্য রয়েছে তাদের ধরার চেষ্টা অব্যাহত আছে।##