আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় কমিটির আলোচনা সভা ও বনভোজন সম্পন্ন

 মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

 বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত বনভোজন ও বিভাগীয় কমিটির আলোচনা সভা সাতছড়ি জাতীয় উদ্যানের ডরমেটরি হলে বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগের সভাপতি রুমান আহমদ এর সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ হান্নান এর পরিচালনায় বনভোজন  ও সিলেট বিভাগীয় কমিটির আলোচনা অনুষ্ঠিত হয় শনিবার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা এডভোকেট শিবলী খায়ের,  সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ আব্দুল কাদের কাজল, সিলেট বিভাগের দপ্তর সম্পাদক আব্দুল সালাম, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালমান আহমেদ, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, বাংলাদেশ প্রেস ক্লাব মাধবপুর উপজেলা শাখার সভাপতি এস এম শামীম আহমেদ, ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেলাল, সহ-সভাপতি চাদ সুলতানা চৌধুরি শাবানা, আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শিবলুর রহমান, ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, উপজেলা শাখার সভাপতি ইয়াসির আরাফাত মিল্টন, লাখাই উপজেলা শাখার সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ জমির আলী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ আবিদ, অজগর সদর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফরহাদ, হবিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, চুনারুঘাট উপজেলা শাখার   কাজী সুজন ও আজিজুল হক নাসির,জনি খানসহ  বাংলাদেশের প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখাসহ সকল উপজেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জাতীয় নির্বাচন সামনে রেখে সাংবাদিকরা কিভাবে সংবাদ প্রচার ও নির্বাচনী পর্যবেক্ষণের  উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।