আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে রংধনুর সাতরং এর একযুগ পূর্তি পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সংস্থা রংধনুর সাতরং এর একযুগ পূর্তি উপলক্ষে আগামী ২৯ অক্টোবর বুধবার নব আঙ্গিকে আবারো জনসম্মুখে প্রকাশ হওয়ার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার পৌর শহরের পুরাতন হাসপাতাল সড়কস্থ রংধনুর সাতরং অফিসে নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমেদ উজ্জ্বলের সভাপতিত্বে অতিথি ছিলেন উপদেষ্টা সাংবাদিক রিপন কান্তি ধর রুপক।

মিতু দেবের পরিচালনায় এসময় রংধনুর সাতরং এর অপি, সায়মা, তাসনিয়া, মুক্তা, শিউলী, জয়শ্রী প্রমুখ আলেচনায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সংস্থা রংধনুর সাতরং দীর্ঘ একযুগ ধরে মহিলাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। এপর্যন্ত প্রায় ১৭ শতাধিক নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।