আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে পথশিশুদের নিয়ে দিনব্যাপী খেলাধুলা, পুরস্কার বিতরণ ও উন্নতমানের খাবার বিতরণ

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পথশিশুদের মুখে হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা কমিটি। শুক্রবার সংগঠনটির তত্ত¦বাবধানে পরিচালিত আমাসুফ লার্নিং সেন্টার এর আয়োজনে ঐতিহাসিক বধ্যভূমি ৭১ প্রাঙ্গণে পথশিশুদের নিয়ে দিনব্যাপী আয়োজন করা হয় খেলাধুলা, পুরস্কার বিতরণ ও উন্নতমানের খাবার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ইনাম উল্লা খান, শ্রীমঙ্গল রেলওয়ে থানার সদস্য জহিরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাছির আহমেদ, সহ-সভাপতি ফকরুল আহম্মেদ, সাধারণ সম্পাদক উত্তম রায়, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক চৌধুরী মান্না, কোষাধ্যক্ষ প্রাণেশ দেবনাথ ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান মাফি প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেওয়া পথশিশুরা সারাদিন উৎসাহ ও উৎদ্দিপনায় মেতে থাকে। সমাজের অবহেলিত এই শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে এবং তাদের মনোবল বাড়াতে এ আয়োজন শ্রীমঙ্গলে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন অতিথিরা।

তারা পথশিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও আমাসুফের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।

আয়োজকরা জানান, পথশিশুদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই আমাসুফ লার্নিং সেন্টারের এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে। তাদের বিশ্বাস “সুযোগ পেলে পথশিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশের সম্পদ হয়ে উঠবে।”

ছবি ক্যাপশন: ১-৩ শ্রীমঙ্গলে ঐতিহাসিক বধ্যভূমি ৭১ প্রাঙ্গণে পথশিশুদের নিয়ে দিনব্যাপী আয়োজন।