আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী ২৮ দিন পর উদ্ধার, খালাসহ দুইজন গ্রেফতার

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে নিখোঁজ হওয়া ২৮ দিন পর কিশোরী রীমা রানী সরকার (১৫)-কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভিকটিমের ধর্মান্তিত খালা শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম এবং তার স্বামী মোবারক মিয়া-কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম তার দপ্তরে এক প্রেসবিফ্রিং এ তত্য জানান।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমীর দিনে শ্রীমঙ্গল শহরের আর.কে. মিশন রোডের দুর্গা মন্দিরে অঞ্জলী দিতে গিয়ে নিখোঁজ হয় কিশোরী রীমা। পরে রীমার পিতা মতিলাল বিশ্বাস বাদী হয়ে কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি গ্রামের বদরুল আলম (২৫)সহ তিনজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন।

পরে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তা ও আশপাশের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ধারাবাহিক অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গত ৮ ও ১১ অক্টোবর মামলার দুই এজাহারনামীয় আসামি বদরুল আলম ও শহিদ মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তবে তাদের কাছ থেকে ভিকটিমের অবস্থান সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

পরবর্তী তদন্তে ভিকটিমের খালা প্রিয়াংকা সরকারের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে তার কল রেকর্ড বিশ্লেষণ করা হয়। এতে কিশোরী রীমার অবস্থান সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর এলাকায় শনাক্ত হয়।

শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্রে ধর্মান্তরিত হয়ে মোবারক মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঘটনার দিন তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী মন্দির সংলগ্ন এলাকায় অবস্থান করে অঞ্জলী শেষে ফেরার পথে কিশোরী রীমাকে প্রলোভন দেখিয়ে সিলেটে নিয়ে যান এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন।

এছাড়া, ঘটনার পর রীমার মা শিল্পী সরকারের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কিশোরীর বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকার করেন।

অবশেষে শুক্রবার তথ্য-প্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোরী রীমা রানী সরকারকে উদ্ধার করা হয় এবং ঘটনার মূলহোতা শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম ও তার স্বামী মোবারক মিয়া-কে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় র‌্যাব-৯ সদস্যরা তাদেরকে সহযোগীকায় করায় তাদেরও ধন্যবাদ জানান।

ছবি ক্যাপশন: ১ ২, শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী রীমা রানী সরকার
৩, রীমা রানী সরকার কে অপহরণকারী ধর্মান্তিত খালা শিল্পী বেগম এবং তার স্বামী মোবারক মিয়া গ্রেফতার