আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সাংবাদিক শিপু’র বিরুদ্ধে জিডি: দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নিন্দা

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্যের নিবন্ধিত জনপ্রিয় অনলাইন চ্যানেল রানার টিভির রিপোর্টার নুরুল হক শিপুকে একটি জিডিতে অভিযুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বুধবার (২২ অক্টোবর) দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক শরীফ আহমদ  এক বিবৃতিতে বলেন, নুরুল হক শিপু দীর্ঘ দেড়যুগ থেকে সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশা চালিয়ে যাচ্ছেন। ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। নিজের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে বৃটেনের জনপ্রিয় অনলাইন রানার টিভিতে একজন বিচক্ষণ সাংবাদিক হিসেবে কাজ করছেন। একজন নির্ভীক ও সাহসী সাংবাদিক হিসেবে অতীত থেকে বর্তমান নুরুল হক শিপুর বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আসছে এবং চলছে।

সম্প্রতি এক বৃটিশ বাংলাদেশির ভূমি আত্মসাতের ঘটনায় সাংবাদিক শিপু রানার টিভিতে একটি সংবাদ প্রচার করেন। পর্যাপ্ত তথ্য প্রমাণসহ এ নিউজটি করার পর ভূমি আত্মসাতের অভিযোগে অভিযুক্ত সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রিয়াসাদ আজিম আদনান সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ণ হয়ে সাংবাদিক শিপুকে জিডিতে আসামি করেছেন বলে আমরা মনে করি।

ঈর্ষান্মিত হয়ে আদনান শিপুসহ ৩ জনকে সাধারণ ডায়েরিতে অভিযুক্ত করেছেন। যা অত্যন্ত দুঃখজনক।

সাংবাদিক শিপুর বিরুদ্ধে এমন অনৈতিক জিডি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিপুকে হয়রানী করার উদ্দেশ্যে বিবাদী করা হয়েছে। একটা গণতান্ত্রিক দেশের জন্য এটি খুবিই লজ্জাস্কর ঘটনা। রাষ্ট্রের অতন্দ্রপ্রহরী মুুক্তগণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। বিবৃতিতে সাংবাদিক নুরুল হক শিপুর নাম জিডি থেকে অব্যাহতির দাবী জানানো হয়েছে।