আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে বিএনপির সমন্বয় সভা অনুষ্টিত 

আব্দুল বাছিত খানঃ 

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা–৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেবিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১নং রহিমপুর ইউনিয়ন সমন্ময় কমিটির আয়োজনে সমন্বয় সভা অনুষ্টিত হয়। ২৫ অক্টোবর বিকাল ৪ঘটিকায় উপজেলার মুন্সিবাজারস্থ কালীপ্রসাদ উচ্চবিদ্যালয় মাঠে এ সভা অনুষ্টিত হয়। আতাউর রহমান নজরুল এর সভাপতিত্বে আজিজুর রহমান কয়েস ও শাহরিয়ার চৌধুরী লিটন এর যৌথ পরিচালনায়  প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব  মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, 

কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম  আহবায়ক আবুল হোসেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য লোকমান হোসেন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য  ইলিয়াছ মিয়া, কমলগঞ্জ উপজেলা বিএনপি সদস্য  আহমদুর রহমান খোকন, কমলগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক মবশ্বীর আলী, কমলগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিছির মিয়া,কমলগঞ্জ উপজেলা স্বেচ্চাবেবকদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম তৈয়ব,কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  জুনায়েদ আব্বাসী দিনার প্রমুখ। এছাড়াও রহিমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত বক্তব্য রাখেন। কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন নেতাকর্মীদের উপস্থিতিতে সরগম হয়ে উঠে।