আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে রেলওয়ে যাত্রীসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও টিকিট কালোবাজারি দমনে রেলওয়ের বিশেষ অভিযান, জরিমানা আদায়

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
রেলওয়ে যাত্রীসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও অনিয়ম প্রতিরোধে শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রবিবার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটি) তানজিরুজ্জামান ও সঞ্জয় কুমার হাওলাদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।

‘এনআইডি যার, টিকিট তার’ নীতির আওতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন, রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।

অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডি তথ্য মিল না থাকায় মোট ২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন,“স্টেশনে প্রবেশের সময় ও ট্রেনে উঠার পর যাত্রীদের টিকিট ও এনআইডি যাচাই করা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং কালোবাজারি প্রতিরোধ সম্ভব হবে।”

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক সঞ্জয় কুমার হাওলাদার জানান, “অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডি তথ্য না মেলায় মোট ২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

ছবি ক্যাপশন: শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক অভিযানে ট্রেনের যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে