আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৪ তম

শাহাদাৎ বার্ষিকী পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৪তম শাহাদাৎ
বার্ষিকী পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৮ অক্টোবর কমলগঞ্জ উপজেলার দলাই সীমান্তে পাক
হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর)
দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই সীমান্তে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা
নিবেদন ও দোয়া মাহফিল করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, ১৯৭১ সালের ২৮ অক্টোবর ভোরে কমলগঞ্জ উপজেলার দলই সীমান্তে তৎকালীন
সীমান্তরক্ষী ইপিআরের ক্যাম্পে শক্তিশালী পাকিস্তানি হানাদার বাহিনীর একটি
আস্তানায় গ্রেণেড হামলা করে গুড়িয়ে দিয়েছিলেন বীরশ্রেষ্ঠী সিপাহী হামিদুর
রহমান। সেখান থেকে ফেরার পথে পাকবাহিনীর একটি দলের ছোড়া গুলিতে সম্মুখযুদ্ধে
শহীদ হয়েছিলেন তিনি।
ঘামিদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে ১৯৫৩
সালের ২ ফেব্রæয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আক্কাস আলী মন্ডল এবং মায়ের
নাম কায়মুন্নেসা। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া সিপাহি হামিদুর রহমান ৭ জন
বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে সর্বকনিষ্ঠ।
বিএনপি সরকার আমলে দলই সীমান্তে ঘটনা¯’ল এলাকায় চিরসবুজ চা-বাগানের মাঝে
¯’াপন করা হয় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ। বর্তমানে স্মৃতিসৌধ
এলাকায় মুক্তিযুদ্ধের তথ্য ও চিত্র সমন্বয়ে এখানে গড়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর
রহমান জাদুঘর। দেশের মুক্তির জন্য জীবনদানকারী এই বীরের গল্প জানতে কমলগঞ্জের দলই চা-
বাগানে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান জাদুঘরে নিয়মিত দেশি-
বিদেশি পর্যটক আসেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, আমরা উপজেলা
প্রশাসনের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ সিপাহী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছি একই সাথে কমলগঞ্জ থেকে দলই সীমান্তে যে
সড়ক গেছে ঐ সড়কটির নাম বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান করার জন্য প্রস্তাব
পাঠিয়েছি।