আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদিঘীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

 (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদিঘীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায়  দত্তবাড়িয়া স্কুল মাঠে উপজেলার নশরতপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড  বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি দুপচাঁচিয়া নিয়ে গঠিত সংসদীয় আসনের বিএনপি’র হাই কমান্ডের সবুজ সংকেত প্রাপ্ত এমপি পদপ্রার্থী আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। বিএনপি নেতা আবুল কাশেমের সভাপতিত্বে এবং মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মী সমাবেশ অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা বিএনপি’র সহসভাপতি  নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, কামরুল ইসলাম মধু, সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, আদমদিঘী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, কোরবান আলীসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন।