আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত


ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় ভলিবল দল চ্যাম্পিয়ন,আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ ভলিবল দল রানার্সআপ।

মৌলভীবাজার প্রতিনিধি ॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে‘‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ের বালকদের নিয়ে ভলিবল প্রতিযোগিতাঅনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৯অক্টোবর) বুধবার মৌলভীবাজার সদর উপজেলার আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাধ্যমিক পর্যায়ের বালকদের নিয়ে ভলিবল প্রতিযোগিতাঅনুষ্ঠিত হয়। ভলিবল প্রতিযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যামিক পর্যায়ে বালকদেও ৬টি দল অংশগ্রহণ করে।
দিনবাপী ভলিবল প্রতিযোগিতার ফাইনালে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় ভলিবল দল ২-০ সেটের ব্যবধানে আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভলিবল প্রতিযোগিতার সকল খেলা পরিচালনা করেন সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মতিউর রহমান।
ভলিবল প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসমূহকে জেলা ক্রীড়া অফিসের ববস্থাপনায় বিদালয মাঠে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়। আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ শিহাবুর রহমান এর সভাপতিত্বে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ হোসেন শাহ্। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ৬টি মাধমিক বিদালয়ের শিক্ষকবৃন্দ,অভিভাবক এবং শিক্ষাথীগন।