আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

লাউয়াছড়া জাতীয় উদ্যান উল্লুকের শেষ আশ্রয়স্থল: সংরক্ষণে এখনই উদ্যোগ জরুরিÑ বিশেষজ্ঞদের মত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
দেশের বিলুপ্তপ্রায় প্রাণী উল্লুকের শেষ আশ্রয়স্থল এখন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান। আন্তর্জাতিক সংস্থাগুলোর তালিকায় এ প্রাণীটি “অত্যন্ত বিপন্ন” প্রজাতি হিসেবে চিহ্নিত। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সংরক্ষণের কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই এই অনন্য প্রাণীটি দেশ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।

শুক্রবার সকালে শ্রীমঙ্গলের একটি অভিজাত রেস্টুরেন্টে ‘আন্তর্জাতিক উল্লুক দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ তথ্য জানান। বন বিভাগ, ওয়েস্টার্ন হুলক গিবন কনজারভেশন প্রজেক্ট অব বাংলাদেশ এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লুক গবেষক তারেক কবির এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বন বিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক (সিসিএফ) ইশতিয়াক উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম ফরিদ আহসান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গবেষণা কর্মকর্তা সোহেল মাসুদ, খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং ও ওয়েস্টার্ন হুলক গিবন কনজারভেশন প্রজেক্ট অব বাংলাদেশ ও মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস এর নির্বাহী পরিচালক আন্তনী মুখিম প্রমুখ।

বক্তারা বলেন, “বাংলাদেশে একসময় অনেক বনে উল্লুকের দেখা মিলত। কিন্তু বন ধ্বংস, খাদ্য সংকট, এবং মানবসৃষ্ট নানা বিপর্যয়ের কারণে তাদের সংখ্যা দ্রæত হ্রাস পাচ্ছে। এখন লাউয়াছড়াই উল্লুকের শেষ নিরাপদ আশ্রয়স্থল।”

তারা আরও বলেন, “উল্লুক সংরক্ষণ শুধু একটি প্রজাতিকে বাঁচানোর বিষয় নয়, এটি দেশের জীববৈচিত্যে রক্ষারও অংশ। তাই উল্লুক ও তাদের আবাসস্থল সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার বিকল্প নেই। বন রক্ষায় প্রয়োজনে আন্দোলনেরও আহবাণ জানান।”

ছরির ক্যাপশন: ১ ও ২ শ্রীমঙ্গলের ‘আন্তর্জাতিক উল্লুক দিবস বক্তব্য রাখেন বন বিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক (সিসিএফ) ইশতিয়াক উদ্দিন আহমেদ
৩ শ্রীমঙ্গলের ‘আন্তর্জাতিক উল্লুক দিবস ীংশগ্রহণকারীগনসহ অতিথিগণ