মৌলভীবাজার প্রতিনিধি ॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে‘‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ের বালিকাদের নিয়ে হ্যান্ডবল প্রতিযোগিতাঅনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩ নভেম্বর) রবিবার মৌলভীবাজার সদর উপজেলার ওয়াহিদ ছিদ্দেক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাধ্যমিক পর্যায়ের বালিকাদের নিয়ে হ্যান্ডবল প্রতিযোগিতাঅনুষ্ঠিত হয়। হ্যান্ডবল প্রতিযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যামিক পর্যায়ে বালিকাদের ৬টি দল অংশগ্রহণ করে।
দিনবাপী হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় হান্ডবল দল ৪-২ সেটের ব্যবধানে বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদালয় বালিকা হ্যান্ডবল দলকেপরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হ্যান্ডবল প্রতিযোগিতার সকল খেলা পরিচালনা করেন সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মতিউর রহমান ও জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ।
হ্যান্ডবল প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসমূহকে জেলা ক্রীড়া অফিসের ববস্থাপনায় বিদালয মাঠে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়। ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদও উপজেলা মাধমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্দ আলাউদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,বিদালয় মানেজিং কমিটির সদস আমিরুল ইসলাম শায়েদ,জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ৬টি মাধমিক বিদালয়ের শিক্ষকবৃন্দ,অভিভাবক এবং শিক্ষাথীগন
মৌলভীবাজারে মেয়েদেও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত।
Catagory : সারা দেশ | তারিখ : নভেম্বর, ৩, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ • ১০ বার পঠিত






