আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে  স্কুল পর্যায়ে হ‍্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাধ্যমিক স্কুল পর্যায়ে হ‍্যান্ডবল টুর্নামেন্টের আয়োজন করে মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিস ।

সোমবার ৩রা নভেম্বর সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী খেলায় উপজেলার বিভিন্ন স্কুল অংশগ্রহণ করে।

ফাইনালে স্বাগতিক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় ৪-২ পয়েন্টে বাউরবাগ উচ্চ বিদ‍্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান । বিশেষ অতিথি ছিলেন জেলার সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ এর সঞ্চালনায় অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ,সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান।

উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান,ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম,বাউরবাগ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মিলন কুমার হালদার,শেরপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক রিপন মিয়া ।