আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া-৩ এর ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারকে মনোনয়ন দেওয়ায় উজ্জীবিত তৃণমূল নেতা-কর্মীরা

 (বগুড়া) প্রতিনিধি:  ধানের শীষ’ মার্কায় গত সোমবার সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মাঠের হাওয়া জোরদার হয়েছে। বিএনপি ধানের শীষের প্রার্থীদের নামগুলো মিডিয়ার মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এরপরই পর পর সকল পর্যায়ের তৃণমূলের নেতা-কর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে খুশিতে ওই রাতেই বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়ায়) আসনের বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদারকে সান্তাহারস্থ তার নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক এম এম আখতারুজ্জামান মিঠু, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষক দল, মৎস্যজীবী দল, কোকো ও  জিয়া পরিষদের প্রায় ১ হাজার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। বিএনপি বৃহৎ রাজনৈতিক দল হওয়ার কারণে এখানে এলাকা ভেদে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে কেন্দ্রীয় বিএনপি আব্দুল মহিত তালুকদারকে ধানের শীষে প্রার্থী ঘোষণা করেন। এ বিষয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেন, তৃণমূল নেতা-কর্মীদের সাথে নিয়ে বগুড়া-৩ আসনটি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিবো ইনশাআল্লাহ।