আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রাজনগরের সৈয়দনগর সার্বজনীন দূর্গা মন্দিরে শারদীয় পুজা উত্তর পুণর্মিলনী সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের সৈয়দনগর সার্বজনীন দূর্গা মন্দিরে শারদীয় পুজা উত্তর পুণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) রাত ৮টায় সৈয়দনগর সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি প্রণয় চন্দ্র দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট মৌলভীবাজার জেলা এর সাবেক ট্রাস্টি ও আহবায়ক সিনিয়র আইনজীবী সুনীল কুমার দাস।

রিন্টু দাশ রায়ের পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজারের সহকারী পরিচালক সুভাস সরকার, লোকনাথ সেবাশ্রম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক চন্দন রায়, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর সদস্য রিপন কান্তি ধর রুপক।

গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে ও উর্ত্তরীয় পড়িয়ে এবং প্রধান অতিথির হাতে শুভেচ্ছা মানপত্র তুলে দিয়ে বরণ করে নেন পুজা কমিটির সদস্যবৃন্দ।

স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পল্লব কান্তি দেব। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমীর কান্তি দেব সুজিত, দয়াময় গোস্বামী প্রমুখ। এসময় পুজা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এডভোকেট সুনীল কুমার দাস তার বক্তব্যে বলেন, যেকোন প্রয়োজনে আমার কাছে যাবেন, আমার সাধ্যমতো এবং বিভিন্ন সরকারি অনুদানের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করবো।

বিশেষ অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজারের সহকারী পরিচালক সুভাস সরকার বলেন, হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে যতটুকু সহযোগিতা করা যায় সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আমি তা করবো বলে আপনাদেরকে আশ্বস্ত করছি।

পরে উপস্থিত সবাই রাতের খাবারে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।