আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আরব আমিরাতে হৃদরোগ আক্রান্ত হয়ে কমলগঞ্জের প্রবাসীর মৃত্যু


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সৈয়দ নেছার আহমেদ (৫০) নামে মৌলভীবাজারের কমলগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে খোরফাক্কান শহরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত নেছার আহমেদ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের আসমত উল্লাহর ছেলে।
জানা যায়, প্রায় ৩০ বছর আগে নেছার আহমেদ আরব আমিরাতে যান। সেখানে একটি সরকারি স্কুলের গাড়ি চালাতেন। সোমবার রাতে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে থাকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক।  এমন হৃদয়বিদারক ঘটনায় নিজ পরিবার, এলাকা ও আত্মীয়স্বজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নেছার আহমদের ভাতিজা সৈয়দ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাচার লাশ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। সোমবার রাতে আরব আমিরাতের খোরফাক্কান নিজ বাসায় ইন্তেকাল করেন