আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে রাতে শিয়াল বানরসহ বিভিন্ন প্রাণীর কামড়ে ২৩ জন আহত, এলাকায় আতঙ্ক



সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়াল, বানর, বিড়াল, কুকুর ও পোকাসহ বিভিন্ন প্রাণীর কামড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন । মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন, কালীঘাট ও আশেপাশের এলাকায় এই ঘটনাগুলো ঘটে। আহতের বেশীর ভাগ সবাই শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. জুবায়ের জানান, ‘‘আশিদ্রোন ইউনিয়নের ১০ জন ও কালীঘাট ইউনিয়নের ২ জনকে শিয়াল কামড় দিয়েছে। এছাড়া ঢাকার আশুলিয়া থেকে আসা এক পর্যটককে বানর কামড় দেয়। পাশাপাশি ৭ জনকে বিড়াল, ২ জনকে কুকুর এবং ১ জনকে পোকা কামড় দিয়েছে। আহতদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তারা বাড়িতে ফিরে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের জানান, মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, ফটকি ও রামনগর গ্রাম এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে একটি শিয়াল অস্বাভাবিক আচরণ করে হাঁটতে থাকা লোকজনের ওপর হামলা করে। এ সময় শিয়ালটি দ্রæত ছুটে এসে পথচারীদের পা ও হাঁটুর নিচে কামড় দেয়। কেউ প্রতিরোধের চেষ্টা করলে শিয়ালটির সঙ্গে ধস্তাধস্তিও হয়, পরে শিয়ালটি পালিয়ে যায়।

আহত মামুন জানান, কাজ শেষে রাতে বাড়ীতে ফিরে ঘরের দরজার সামনে দাড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটি শিয়াল কামর দিয়ে বসে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন বলেন, “আমরা সব আহত রোগীদের দ্রæত চিকিৎসা দিয়েছি। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণে রেখেছি, তবে প্রাণীর কামড়ের এসব ঘটনায় স্থানীয়দের সতর্ক থাকা প্রয়োজন।”

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের শিয়ালের কামরে আহত কয়েকজন