আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের তালা ভেঙে চুরি।


মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের প্রধান ফটকের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
গত বুধবার (৬নভেম্বর) দিবাগত রাতে মৌলভীবাজার কলেজ ষ্টেডিয়ামের (২য় তলায়) অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র রাখা ১টি কমি্িপউটার ও ১টি আলমারীর তালা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। তবে কি-কি চুরি হয়েছে তার হিসেব এখনও জানা যায়নি।
জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ জানান, প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে চোর। তার পরও অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ নথি পত্র ও আলমিরার কাগজপত্র তছনছ করে। ।
তবে কি কি চুরি হয়েছে এটার বিষয়ে আগেই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, চোরেরা অফিসের ভিতরে থাকা ১টি আলমারির তালা ভেঙে ফেলে জামা থাকা সরকারী মালামাল নিয়েছে। কোন নথিপত্র নিয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি।
মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন,জেলা ক্রীড়া অফিসে চুরির এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পযণÍ থানায় মামলা প্রস্তুতি চলছে