০৭ নভেম্বর ২০২৫
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: টিআইবি আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা!
দেশের সরকারি-বেসরকারি ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের অংশগ্রহণে তৃতীয়বারের ন্যায় আবাসিকভাবে “আন্ত:বিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫” আয়োজন করছে টিআইবি। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তারিখ: ০৮ নভেম্বর ২০২৫, শনিবার।
সময়: বেলা ২:৩০টা।
স্থান: সিসিডিবি হোপ সেন্টার, আশুলিয়া, সাভার।
উক্ত সমাপনী অনুষ্ঠানের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের ঢাকা অফিস অথবা স্থানীয় কার্যালয়ের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি।
টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।






