আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে বিড়াল হত্যার ঘটনায় এক নারী গ্রেপ্তার

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন গত বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুলিশ বুলবুলিকে আটক করে। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক নারীকে বিড়ালের গলা কেটে হত্যা করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত নারীর শাস্তির দাবি ওঠে। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানায় সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিওটি দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তাঁর নির্দেশেই সংগঠনটি থানায় অভিযোগ দায়ের করে। সংগঠনটির আহ্বায়ক আদনান আজাদ জানান আমরা প্রতিটি প্রাণীর প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে লড়ছি। প্রতিটি প্রাণী নির্যাতনের বিচার হোক—এটাই আমাদের দাবি। আরেক সদস্য আতিকুর রহমান রুমন জানান দেশ হোক সকল প্রাণের নিরাপদ আশ্রয়স্থল—এই চেতনায় সবাইকে প্রাণ ও প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে। প্রাণীর প্রতি নির্দয় আচরণ বা সহায়তার দায়ে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এই আইনের অধীনেই বুলবুলি বেগমকে আটক করা হয়েছে।