আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় সৎ ছেলের হাসুয়ার কোপে বাবার মৃত্যু

বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালুতে পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের হাসুয়ার আঘাতে মিলন ওরফে টাইগার মিলন (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহত টাইগার মিলন উপজেলার পালপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। প্রায় ৮–৯ বছর আগে তিনি জামতলা গ্রামের চার সন্তানের জননী মেঘনা বেগমকে (৩৫) বিয়ে করে পশু হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ভবনে বসবাস শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনার প্রথম স্বামী নাজুর ছেলে শামীম হোসেন (২২) কোনভাবেই তার সৎ বাবা মিলনকে মেনে নিতে পারেননি। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ লেগে ছিল। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের একপর্যায়ে শামীম এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় মিলনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মিলনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে কাহালু থানা পুলিশ মেঘনা বেগম এবং তার ছেলে শামীম হোসেনকে গ্রেপ্তার করে। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, ঘটনার তদন্ত চলছে। নিহতের মরদেহ শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।