আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে দৈনিক ডেসটিনি পত্রিকার অফিস উদ্বোধন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে দৈনিক ডেসটিনি পত্রিকা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় শহরের চৌমুহনীস্থ চাঁদনীঘাট রোডের উত্তরা মার্কেট ৩য় তলায় দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপকের সভাপতিত্বে প্রধান অতিথি দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মামুনুর রশীদ মহসিন অফিসের শুভ উদ্বোধন করেন।

দৈনিক ডেসটিনি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ডাঃ রাধাকান্ত দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডেসটিনি-২০০০ প্লাটিনাম এক্সিকিউটিভ বশির আহমেদ হাজারী, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক), দৈনিক আলোকিত নিউজ জেলা প্রতিনিধি ডাঃ সৈয়দ কামরুজ্জামান, দৈনিক ভোরের পাতা পত্রিকা জেলা প্রতিনিধি ডাঃ হিমাচল দত্ত।

এসময় ডেসটিনি-২০০০ প্লাটিনাম এক্সিকিউটিভ নুরুল ইসলাম সারজুল, সিলভার এক্সিকিউটিভ পান্না কান্তি পাল, সিনিয়র ডিস্টিবিউটর নকুলেশ্বর দেবনাথ, সমাজকর্মী মনতোষ দাশ, সমাজকর্মী বিনয় কান্তি দেবনাথ, তাপস দেব, দিপক দাস, দৈনিক প্রভাতি বাংলাদেশ জেলা প্রতিনিধি আবুল কাশেম খান, মাসিক শ্রী গৌরবাণী প্রতিনিধি সুবীর তালুকদার, সাপ্তাহিক মুক্তকথা প্রতিনিধি প্রিয়াংকা পাল, চায়ের রাজরানী পত্রিকার সুখেন্দ্র কুমার দাশ সহ ডেসটিনি-২০০০ ডিস্টিবিউটরবৃন্দ এবং বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।