আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

খেলাফত মজলিস দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়নের ভিন্ন ভিন্ন ওয়ার্ড শাখা পূণর্গঠন

সালেহ আহমদ (স’লিপক):

খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভিন্ন ভিন্ন ওয়ার্ড শাখা পূণর্গঠন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বাদ মাগরিব স্থানীয় রুস্তমপুরে সিলাম ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার বার্ষিক শুরা অধিবেশনে উপস্থিত সকলের পরামর্শে ২০২৫-২৬ সেশনের জন্য হানিফ আলীকে সভাপতি এবং তারেক আহমদকে সেক্রেটারি নির্বাচিত করে খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন সিলাম ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা পূণর্গঠন করা হয়।

অধিবেশনে অতিথি হিসেবে সিলেট জেলা খেলাফত মজলিসের তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ সুরমা উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল, ইউনিয়ন শাখার সদস্য ফরমান আলী, শাওন আহমদ প্রমুখ সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে একইদিন বাদ মাগরিব স্থানীয় বুরুন্ডা গ্রামে জালালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার বার্ষিক শুরা অধিবেশনে উপস্থিত সকলের পরামর্শে ২০২৫-২৬ সেশনের জন্য আংগুর আলীকে সভাপতি এবং হোসাইন আহমদকে সেক্রেটারি নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন জালালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখা পূণর্গঠন করা হয়।

কমিটির অনান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি সেলিম আহমদ, কামাল আহমদ, সহ-সেক্রেটারি লিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক আরকান আলী, অর্থ সম্পাদক হামিদ আলী, সদস্য দুলাল আহমদ, নিমার আলী, ফখরুল ইসলাম, আফজল আহমদ শিপন, সমন আহমদ, শাহিন আহমদ, রাহেল আহমদ।

এসময় অধিবেশনে খেলাফত মজলিস জালালপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি হাঃ মাওঃ ওয়ারিছ উদ্দিন, সহ-সভাপতি আং কাদির, যুব মজলিস দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি হাঃ আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে একইদিন বাদ এশা স্থানীয় খড়ারিয়ায় সিলাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার বার্ষিক শুরা অধিবেশনে উপস্থিত সকলের পরামর্শে ২০২৫-২৬ সেশনের জন্য নুরুল ইসলামকে সভাপতি এবং মাওলানা জাকির আহমদকে সেক্রেটারি নির্বাচিত করে খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন সিলাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখা পূণর্গঠন করা হয়। এসময় প্রাথমিক সদস্য ফরম পূরণ করে কয়েকজন স্থানীয় কয়েকজন সংগঠনে যোগদান করেন।

অধিবেশনে অতিথি ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন, যুক্তরাজ্য প্রবাসী ইসলামি স্কলার মাওলানা আব্দুল হক সিলামী, জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ সুরমা উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, নির্বাহী সদস্য ক্বারী নেসার আহমদ আনসারী।

এসময় সিলাম ইউনিয়ন শাখার হাঃ মিসবাহ উদ্দিন, শায়খুর রহমান, আমির উদ্দিন, উস্তার মিয়া প্রমুখ সহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।