আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত




শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে শহরের আগ্রা কন্টিনেন্টাল রেস্টুরেন্টে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা এবং ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন পিএফজির অ্যাম্বাসেডর ও শ্রীমঙ্গল কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ।
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে জেন্ডার সমতা, নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহিংসতা প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি বিষয়ে ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (UK International Development), পিপল এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়্যার (PAVE) এবং মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS)।
বক্তারা বলেন, সমাজে টেকসই শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। পরিবার ও সমাজে ছোটবেলা থেকেই সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পিএফজি অ্যাম্বাসেডর আনহারুল ইসলাম, নারী অ্যাম্বাসেডর নাফিজা তাবাসসুম ফারিয়া, কাজী আসমা, হাজি এলেমান কবীর, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, আশিদ্রোন ইউনিয়নের সদস্য মকসুদুর রহমান, ফারিয়া সভাপতি দেবব্রত হাবুল, শিক্ষিকা নাজমুন নাহার লাভলি, আন্তঃধর্মীয় সংলাপ কমিটির সদস্য মাওলানা এম.এ. রহিম নোমানি, সাংবাদিক রুবেল আহমেদ, নূর মোহাম্মদ সাগর, খাইরুন নাহার লিপি প্রমুখ।

প্রশিক্ষণ শেষে পিএফজি শ্রীমঙ্গলের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়।