আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ার নতুন ডিসি তৌফিকুর রহমান

 (বগুড়া) প্রতিনিধি: খুলনার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে বগুড়ায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (৮ নভেম্বর ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছ। তৌফিকুর রহমান গত ৪ মাস ধরে খুলনায় দায়িত্বরত আছেন। গত ৩১ আগস্ট তাকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ১১ মাস কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পূর্বে অর্থ বিভাগের উপ সচিব ছিলেন ও তার পূর্বে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তৌফিকুর রহমান নড়াইলের বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ঢাকা নটরডেম কলেজ থেকে ১৯৯৪ সালে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গ্র্যাজুয়েশন করেন (বিএসসি ইঞ্জিনিয়ার) ২০০২ সালে। ইংল্যান্ড থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেন ২০১৩ সালে।