আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে হারুনুর রশিদের ঘোষণা

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রশিদ।

রোববার (৯ নভেম্বর) রাত ৮টায় শ্রীমঙ্গল শহরের রিজিক রেস্টুরেন্টে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

মতবিনিময় সভায় হারুনুর রশিদ বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে গণঅধিকার পরিষদ বদ্ধপরিকর। শ্রীমঙ্গলের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, “শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনে আমরা ৫০ থেকে ৫৫ শতাংশ ভোট পাওয়ার বিষয়ে আশাবাদী।”

তিনি বলেন, ‘‘নির্বাচনে যদি অন্য কোনো দল বা জোটের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত হয়, তবে তিনি দলের সিদ্ধান্ত মেনে নেবেন। অন্যথায় তিনি দলের প্রতীক ট্রাক মার্কা নিয়ে একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন

এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সম্ভাব্য প্রার্থী অপু রায়হান, জেলা সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, এবং শ্রীমঙ্গল উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ হোসেন।

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়-নীতিনিষ্ঠ রাজনীতি এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়েই তারা নির্বাচনে অংশ নেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে মতবিনিময় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য দলীয় প্রার্থী মোঃ হারুনুর রশিদ বক্তব্য রাখছেন।