আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হলে শক্ত হাতে প্রতিহত করবো: সিলেট জমিয়ত


★

সম্প্রতি দেশে অরাজকতা তৈরী করতে দেশে পুরোনো স্বৈরাচার ফিরে আসার ষড়যন্ত্র করছে। দেশে কোনধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হলে আমরা শক্ত হাতে প্রতিহত করবো বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরীর যৌথসভায় নেতৃবৃন্দ।

১২ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায় নগরীর বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে সিলেট মহানগরীর সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

যৌথসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তরের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী, সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, মহানগরীর সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, যুগ্ম-সম্পাদক সদরুল আমিন, জেলা দক্ষিণের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুশতাক আহমদ চৌধুরী, মহানগরীর যুব বি. সম্পাদক লুৎফুর রহমান, মহানগর যুব জমিয়ত সভাপতি আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল করিম দিলদার, উত্তর জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী, খলিলুল্লাহ মাহবুব, এমাদ উদ্দিন সালিম, সাবেক ছাত্রনেতা হোসাইন আহমদ, মহানগর ছাত্র জমিয়ত সভাপতি জামিল আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, দক্ষিণ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উত্তর জেলা ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক আবু তালহা তোফায়েল, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ ও পাঠাগার সম্পাদক হোসাইন আহমদ জাহের প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে উপস্থিত হবেন মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা পাকিস্তান জমিয়তের সভাপতি মাওলানা ফজলুর রহমান। বিশ্ববরেণ্য এই নেতাকে বরণ করতে সিলেটবাসীকে আহ্বান জানান নেতৃবৃন্দ।