জাতিসংঘের জলবায়ু সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় জীবাশ্ম জ্বালানি সংশ্লিষ্টদের অনৈতিক হস্তক্ষেপ নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে অন্যতম বাধা; স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান টিআইবির
ব্রাজিলের বেলেমে ১০ থেকে ২১ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত কপ-৩০ জলবায়ু সম্মেলনকে প্যারিস চুক্তির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলনগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ প্রেক্ষিতে আসন্ন কপ-৩০ সম্মেলনে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি, জলবায়ু সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠানের অনৈতিক হস্তক্ষেপ বন্ধ, নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তর এবং সংশ্লিষ্ট কার্যক্রমে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিতে সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য কিছু প্রত্যাশা ও সুপারিশের সমন্বয়ে টিআইবি একটি অবস্থানপত্র প্রণয়ন করেছে। বিস্তারিত জানতে: https://ti-bangladesh.org/articles/position-paper/7373






