আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল এর স্মরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :
মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল এর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে দৈনিক বাংলার দিন পত্রিকা কার্যালয়ে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে ফোরামের সভাপতি বকশি ইকবাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দরুদ আহমদের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রধান অতিথি হিসেবে দৈনিক ইত্তেফাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার আ.স.ম সালেহ সোহেল, প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক এম এ রহিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক পিন্টু দেবনাথ, মোঃ মোনায়েম খান, সাংবাদিক মামুনুর রশীদ মুসু, চৌধুরী মেরাজ আলী, আক্তারুজ্জামান লিটন, বুলবুল খান, মেরাজ আলী, জাহাঙ্গীর হোসেন, মৌলভীবাজার কেন্দ্রিয় সমবায় ব্যাংকের পরিচালক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
সভায় সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। একজন সৎ নির্ভিক সাংবাদিক ছিলেন তমাল ফেরদৌস দুলাল। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনের যে ক্ষতি হয়েছে তা পোষাবার নয়। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।