আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার  চাতলাপুর  স্থল শুল্ক স্টেশন ব্যবসাযীদের সাথে মত বিনিময় 

কমলগঞ্জ (মৌলভীবাজা) প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী  হাইকমিশনার  টি. হ্যাংসিং। এ সময় সাথে ছিলেন তাঁর  সহধর্মিনী এন হাং  সিং।

গত সোমবার (১০ নভেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট  পরিদর্শেন শেষে এলসি স্টেশন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার।

এ সময় চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মাং সাচিং বার্মা, এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদুর রহমান সেজু, ব্যবসায়ী নেতা  শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, আলম খান সুমন, মো: ফখরু উদ্দিন চৌধুরী,  রুবেল আহমদ, জসিম মিয়া, হেলাল উদ্দিন  প্রমুখ ।

এদিকে এ ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে পৌঁছালে চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে  চাতলাপুর ব্যবসাযীরা  বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হয়। একইসাথে স্থানীয় ব্যবসায়ীরা  আমদানি-রফতানিকারক সমিতির সমস্যাসহ দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করা হয়।

এদিকে ব্যবসায়ীদের জন্য ভারতের বিজনেস ভিসা সহজ করার জন্য দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী  হাইকমিশনার ব্যবসায়ীদের কথা শুনেন।