আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় জালনোটসহ তিন কিশোর আটক

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় জালটাকার নোটসহ তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার (১২ নভেম্বর) সাড়ে সন্ধ্যা ৭টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের দক্ষিল পাশ থেকে তাদের আটক করা হয়। আটক কিশোররা হলো নবম শ্রেণিতে পড়ুয়া মো. সেলিম (১৬), মো. বিপ্লব (১৬) ও সারজিল আহমেদ (১৬)। বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, ওই তিন কিশোর ওই এলাকায় সাইফুল ইসলামের চায়ের স্টলে চা পান করে বিল দেওয়ার সময় ৫০ টাকার নোট দেয়। তবে ওই নোটটি জাল সন্দেহ হলে দোকানি তা আশপাশের লোকজনকে দেখালে তাদেরও সন্দেহ হয়। এ সময় জনতা পুলিশকে খবর দিলে সদর ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের কাছ থেকে ৫০ টাকার ১৮টি, ২০ টাকার ১২টি ও ১০ টাকার ১৮টি নোট উদ্ধার করা হয়। তাদের কাছে কীভাবে নোটগুলো এলো তা জানতে তদন্ত শুরু করেছে ডিবি।