আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময়

শ‌হিদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌বেদক, সি‌লেট।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সা‌থে লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস -এর আসন্ন নির্বাচনে লেবার পার্টি মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের (১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার) পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল পিউর চা-ই ক্যাফের কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট অধ্যাপক মো. সাজিদুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় এতে   উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস, সাবেক স্পীকার খালিস উদ্দিন আহমেদ, সাবেক স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর লিলু তালুকদার, কাউন্সিলর শুভ হোসাইন, সাবেক কাউন্সিলর মামুন রশীদ, সাবেক কাউন্সিলর ছাদ চৌধুরী, বেথনালগ্রিন ও স্টেপনী সিএলপি চেয়ার আমিনা আলী, লেন্সবারী ওয়ার্ডের চেয়ার আনছারুল হক, হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের সেক্রেটারি সাংবাদিক এমডি সুয়েজ মিয়া, উইভার্স ওয়ার্ডের সেক্রেটারি দেলোয়ার হোসেন, বিএএমই সাবেক চেয়ার ড. আনিছুর রহমান আনিছ।

এসময় ক্ষমতাসীন দলের মেয়রপ্রার্থী সিরাজুল ইসলামকে বিভিন্ন প্রশ্ন করেন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। তিনি সাদরে প্রশ্নের উত্তর দেন। তারমধ্যে তিনি সুন্দর, শান্তিময়, টাওয়ার হ্যামলেট্স এর ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এতে রিপোর্টার্স ইউনিটির সকলের সহ বারার প্রত্যেক নাগরিকের সহযোগিতা কামনা করেন।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান, সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লাহ, সাবেক সেক্রেটারি এটিএম মনিরুজ্জামান, বর্তমান সহসভাপতি সাহেদা রহমান, সহসভাপতি জুবায়ের আহমেদ, যুগ্ম-সম্পাদক মির্জা আবুল কাশেম, ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি এ রহমান ওলি, আব্দুল বাছির, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ডা. রেজাউল করিম রেজা, আহাদ চৌধুরী বাবু, জি আর সোহেল, আব্দুল মুমিন ও শিপন মিয়া প্রমূখ।