সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
চায়ের রাজধানী ও দেশের অন্যতম পর্যটন শহর শ্রীমঙ্গলে ‘পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালাটি অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন প্রমুখ।
অতিথিরা বলেন, সঠিক তথ্যভিত্তিক প্রতিবেদন, মানসম্মত ফিচার এবং ইতিবাচক গল্প উপস্থাপনের মাধ্যমে পর্যটন সাংবাদিকরা দেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে পারেন। কর্মশালায় স্থানীয় সাংবাদিক, পর্যটন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে ‘পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ
ঝৎববসধহমধষ গড়ঁষারনধুধৎ ঘবংি-১
শ্রীমঙ্গলে বিএনপি নেতাকর্মীদের সাথে হাজী মুজিবের মতবিনিময়
সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
শুক্রবার সন্ধায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের একটি রেস্টুরেন্টের হল রুমে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।
মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোবারক হাসান লুপ্পার সঞ্চালনায় সভায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না, সৈয়দ সালাউদ্দিন, উপজেলা বিএনপি’র সদস্য বাদশা মিয়া কাজল, মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুজিবুর রহমান তপন, উপজেলা যুবদলের সদস্য সচিব টিটু আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন ও সাবেক ছাত্র নেতা মোরাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম জাহান, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তইয়বুর রহমান, পৌর ছাত্র দলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ ও সাবেক ছাত্র নেতা জালাল আহমেদসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে বিএনপি নেতাকর্মীদের সাথে হাজী মুজিবের মতবিনিময়






