আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও প্রতিকারের জন্য সমাজসেবা অধিদপ্তর কাজ করছে- মোঃ সাইদুর রহমান খান

ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও প্রতিকারের জন্য সমাজসেবা অধিদপ্তর কাজ করছে- মোঃ সাইদুর রহমান খান

সালেহ আহমদ (স’লিপক):

সমাজসেবা অধিদপ্তর এর মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইদুর রহমান খান বলেছেন, ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও প্রতিকারের জন্য সমাজসেবা অধিদপ্তর কাজ করছে। তিনি বলেন, সমাজসেবা বিভাগে যারা কাজ করছেন এটা দায়িত্বের পাশাপাশি আর্থ-সামাজিক কল্যাণ। এর জন্য ইহকাল ও পরকালিন কল্যাণ নিহিত রয়েছে। তিনি জনবল সঙ্কট নিরসনে সমাজসেবা অধিদপ্তরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে কর্মকর্তাদের আশ্বস্ত করেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় সমাজসেবা অধিদপ্তরের বাগবাড়ীস্থ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট সমাজসেবা বিভাগীয় কার্যালয় আয়োজিত ‘ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তর এর মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইদুর রহমান খান এ কথাগুলো বলেন।

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী এর সভাপতিত্বে ও সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন।

সেমিনারে বক্তব্য রাখেন অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক ফরিদ আহমদ মোল্লা, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন, সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা সহকারী পরিচালক বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, নিপুন রায়, শাহ মোঃ শাফিউর রহমান, হবিগঞ্জ শিশু পরিবার (বালক) এর উপ তত্ত্বাবধায়ক মুুহসিনা আক্তার মণি