আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে বিআইএস-এর উদ্যোগে জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত


সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি [বিআইএস] মৌলভীবাজার–এর উদ্যোগে জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিআইএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেলার বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিব–এর নেতৃত্বে আয়োজিত এ পরীক্ষা পরিদর্শন করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, সংগঠনের উপদেষ্টা ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. সাদিক আহমদ, উপদেষ্টা ও রাজনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শাহানারা রুবি, মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মো. মশিউর রহমানসহ আরও অনেকে।

পরীক্ষা আয়োজনে ও ব্যবস্থাপনায় সংগঠনের যেসব কর্মকর্তা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে ছিলেন—
বিআইএস নির্বাহী পরিচালক (সার্বিক) শফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচির সহকারী টিম লিডার মো. মজিবুর রহমান জসনু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কেএম সাজানুর রহমান, মো. হেলাল উদ্দিন, মোস্তফা বকস, প্রচার ও প্রকাশনা সচিব মো. আলমগীর আলম, দপ্তর সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, সমাজকল্যাণ সচিব সোহেল আহমদ, যুগ্ম সমাজকল্যাণ সচিব ফয়েজ আহমেদ।

এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য ডেন্টিস্ট রাহেল আহমদ, আব্দুল কাইয়ুম রুবেল, মনির উদ্দিন, শেখ মেহেদী হাসান, মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার মো. আশরাফুল ইসলাম তানভীর, নির্বাহী পরিচালক আবু সামাদ সুজেল, আবু হায়াত ফরহাদ, ফাইয়ান আহমদ, জাবেদ আহমদ, রাসেল আহমদ মাহমুদ, মো. আবদুল্লাহ আল মামুন, ফয়সাল আহমদ শাহী, ইশতিয়াক আহমদ চৌধুরী, তারেক হাসান, হুমায়ুন আহমেদ শিমুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলার শিক্ষা ও সমাজ উন্নয়নমুখী কর্মকাণ্ডে বিআইএস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে জেলার বৃহত্তম বেসরকারি মেধা যাচাই পরীক্ষা।
জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় তিন হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে।