আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক 

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসকের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকেরা নবাগত জেলা প্রশাসককে তার এই কর্মস্থলে নতুন করে আগমনে স্বাগত জানান। এ সময় সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে শহরের যানজট, জেলায় পর্যটন, মাদকের অবাধ ছড়াছড়ি, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক সাংবাদিকদের মতামত শোনার পর জানান, মৌলভীবাজারের মানুষের জন্য দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। বিভিন্ন দাপ্তরিক সেবা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

মতবিনিময় সভায় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।