তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন।
বিশেষ প্রতিনিধিঃ
রাজু আহমদ লিমন সভাপতি, মো: ইসমাইল হোসেন রুবেল সাধারণ সম্পাদক
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার আওতাধীন ৩ নং ওয়ার্ড শাখার ২০২৫-২০২৬ সেশনের কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর ২০২৫ ঈসায়ী, শনিবার বিকাল ২ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা তালামীযের কার্যালয়ে সম্পন্ন হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর তালামীযের সভাপতি তৌহিদ আহমদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন পৌর তালামীযের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর তালামীযের সহ-সভাপতি মিনহাজ আহমদ সুমন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সিয়াম সালেকীন।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে রাজু আহমদ লিমন -কে সভাপতি, মো:ইসমাইল হোসেন রুবেল -কে সাধারণ সম্পাদক ও রাহিদ আহমদ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ-সভাপতি শাকিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হামযা হাসান, মো.ফাহিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ,খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক নয়ন আহমদ, সহ-প্রচার সম্পাদক তাহমীদ আহমদ, অর্থ সম্পাদক শাহান তালুকদার, অফিস সম্পাদক জিহাদ আহমদ, সহ-অফিস সম্পাদক মো.ইমাদুদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক রায়হান আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক অভি আমহদ, সানি তালুকদার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাহমুদুল ইসলাম মাহদি, সহ- শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সাকিবুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহিত মিয়া, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক জিল্লুর রহমান, রাহিল মিয়া, সদস্য সাকিব ইসলাম, নাজমুল ইসলাম, রাহিম মিয়া, তানসীদ আহমদ, ইশতিয়াক সিয়াম, সোহান আহমদ, সিয়াম আহমদ।






