আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

এফইডি মৌলভীবাজার জেলা কমিটি গঠিত

এফইডি মৌলভীবাজার জেলা কমিটি গঠিত

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

পরিবেশের ভারসাম্য রক্ষায়  সোলার এনার্জিকে জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে গঠিত সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম  এফইডি  ফোরাম অন ইকোলজী এন্ড ডেভোলাপমেন্ট মৌলভীবাজার জেলা কমিটি  গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার  ২৫ নভেম্বর দুপুরে শহরতলীর পাগুলিয়ায় উন্নয়ন সহায়ক সংস্থা হলরুমে  বাংলাদেশ  হিউম্যান ডেভোলাপমেন্ট ট্রাষ্ট্রের  নির্বাহী পরিচালক  মো: জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মো: জসিম উদ্দিনকে সভাপতি ও ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ এফইডি  ফোরাম অন ইকোলজী এন্ড ডেভোলাপমেন্ট মৌলভীবাজার জেলা কমিটি  গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান, প্রথম আলো মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন নিপু, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের  সহকারী পরিচালক সুবাস চন্দ্র সরকার, উসসের প্রধান নির্বাহী কর্মকর্তা  শওকত হোসেন সরকার, মৌলভীবাজার জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আ: ওয়াহিদ, সৈয়দ শাহ মোস্তফা কলেজের অধ্যাপক মো: আসাদুল্লাহ,নারী ফোরাম শ্রীমঙ্গলের সভাপতি সুচিত্রা দেব, নারী নেটওয়ার্কের সভাপতি সৈয়দা আরমিনা আক্তার, ভিলেজ সোসাল ডেভোলাপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক এম এ এইচ শাহীন, কালেকটরেট  মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান,ম্যাকের মাজহারুল ইসলাম,সমাজসেবক উত্তম দেবনাথ,পাতাকুড়ি সোসাইটির জাহিদুর রহমান,

ও শিক্ষিকা মাধুরী মজুমদার।

উল্লেখ্য বাংলাদেশের ১০ টি জেলায় এফইডি কমিটি গঠনের মধ্য দিয়ে সোলার এনার্জি ব্যবহার জনপ্রিয় করার লক্ষ্যে বিভিন্ন প্রদক্ষপে গ্রহণ করা হচ্ছে।