মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গোবিন্দপুর রাজার আঞ্চলিক শাখার উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল (২৩নভেম্বর) রবিবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দপুর রাজার শাখা আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দপুর বাজার ববসায়ী কলান সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফ। জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম কমিটির মৌলভীবাজার শাখার সহ- সভাপতি বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে প্রধান অতিথির ব্ক্তব রাখেন সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন রাখেন কবি ও সাহিতিক সাদেক আহমদ,সাংবাদিক দরুদ আহমদ,গন অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি নাহিদা খানম,নূও আহমদ হাসান,শহীদ আলম ।
জাহাঙ্গীর আহমদ ও মামুনুর রহমান ছৌধুরীর যৌথ পরিচালনায় স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রচার সম্পাদক বকসি আক্তার উজ্জামান লিটন, সাংবাদিক কামরুল ইসলাম,জাহাঙ্গীর আহমদ প্রমুখ।
বক্তারা প্রদেশ প্রদেশ প্রদেশ চাই, প্রদেশ নিয়ে বাঁচতে চাই, এই শ্লোগানকে সামনে রেখে ঘোষিত দাবীসমূহ হলো, ঘরে ঘরে গ্যাস সংযোগ, রাজনগরকে পৌরসভায় উন্নতিকরণ, বন্যা সমস্যার স্থায়ী সমাধান, ব্রীজ-কালভাট স্থাপন, চা শ্রমিক সন্তানদের শিক্ষাকোটা প্রদান, মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্রাম-গঞ্জে রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, সিলেট রেলওয়েতে ডুয়েল গেজ ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন, মৌলভীবাজারকে দ্রুত‘পর্যটন জেলা’ বাস্তবায়ন, শমশেরনগর এয়ারপোর্টে দ্রুত আভ্যন্তরিণ ফ্লাইট চালু করণ, হাওর বিল রক্ষা প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন, মহাসড়ক ছয় লেন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, দুই জোড়া ট্রেন বৃদ্ধিসহ নতুন ইঞ্জিন ও কোচ সংযোগ। সিলেটবাসীর ন্যায্য এই দাবী সমূহকে অবিলম্বে বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারের কাছে জোড় দাবী জানানো হয়।
গোবিন্দপুর রাজারে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের গণস্বাক্ষর কর্মসুচি।
Catagory : সারা দেশ | তারিখ : নভেম্বর, ২৬, ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ • ৮ বার পঠিত






