আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর শুরু


মৌলভীবাজার প্রতিনিধি ॥ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও মৌলভীবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় গতকাল (২৬ নভেম্বর) বুধবার এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।‌র‌্যালিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী ঘুরে দেখেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলসহ অনুষ্ঠানের অতিথিরা। পরবর্তীতে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, সুস্থ-সবল জাতি গঠনে প্রাণিজ আমিষের গুরুত্ব অপরিসীম। এছাড়া প্রাণিজ আমিষ শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রান্তিক খামারিদের জীবনমান উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে আজকের প্রাণিসম্পদ প্রদর্শনী গুরুত্বপূর্ণ এবং খামারীরা আরো উদ্বুদ্ধ হবে বলে আশা করছি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: শাহীনুল হক।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে প্রদর্শনী চলবে ২৬ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ৩০টি স্টল