আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে বসতঘর আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক, সিলেট।

২৬ নভেম্বর ২০২৫, বুধবার  রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় নানিয়ারচর জোনের আওতাধীন বাকছড়ি এলাকার বাসিন্দার সমেন্ট চাকমার বসতঘর আগুনে পুড়ে যাওয়ায় নতুন ঘর পূনঃনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।

নানিয়ারচর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসির দিক নির্দেশনায় বাকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মুহীব মাসরুর চৌধুরী উক্ত ঢেউটিন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে হস্তান্তর করেন।

এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জণসাধারণ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর সেনা জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।