আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

হীড বাংলাদেশ পেল স্বর্ণপদক

 

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ  :

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার ২৬ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রথমবারের মতো পাঁচ ক্যাটাগরিতে “জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৫”প্রদান করা হয়।

মৌলভীবাজার অঞ্চলের  হীড বাংলাদেশ এর কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতকে প্রাণিসম্পদ উন্নয়নে অবদান রাখার জন্য “জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৫”এ  প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে প্রথম স্থান  অধিকার করে স্বর্ণপদকে ভূষিত হয় ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের  উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  উপদেষ্টা ফরিদা পারভীন নিকট থেকে স্বর্ণপদক ও সম্মাননা গ্রহণ করেন সংস্থার কৃষি ইউনিটের ফোকাল পার্সন হীড বাংলাদেশ এর মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পু । 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের  উপদেষ্টা ফরিদা আখতার।

স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আবু তাহের মোহাম্মদ জাবের।

এই অর্জন পিকেএসএফএর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত হীড বাংলাদেশ এর মৌলভীবাজার অঞ্চলের প্রাণিসম্পদ খাতে উন্নয়ন কার্যযক্রমকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে । এ অর্জনের পেছনে হীড বাংলাদেশ পরিবার, সহযোগী সংস্থা, স্থানীয়  প্রশাসন ও  প্রাণিসম্পদ অধিদপ্তর, মাঠকর্মী এবং নিবেদিতপ্রাণ খামারি–উদ্যোক্তাদের সম্মিলিত পরিশ্রম ও একাগ্রতা অগ্রনী ভূমিকা রেখেছে।