আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে দেশ-বিদেশের ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে ছুটি আলট্রা ম্যারাথন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ  
মৌলভীবাজারের কমলগঞ্জে দেশ-বিদেশের ৭৫০ জন দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ছুটি আলট্রা ম্যারাথন। শুক্রবার ভোরে উপজেলার শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে শমশেরনগর চা-বাগান মাঠ থেকে ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে আবার চা-বাগান মাঠে এসে শেষ হয়।
আয়োজকেরা জানান, ছুটি আলট্রা ম্যারাথনের এটা দ্বিতীয় আয়োজন। এতে ৫০ জন বিদেশিসহ ৭৫০ জন দৌড়বিদ অংশ নেন। তিনটি ধাপে যথাক্রমে ১০, ২৫ ও ৫০ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক কমিটির পরিচালক ফয়সাল আল কয়েস বলেন, তিনটি ধাপে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। রানাররা শমশেরনগর চা-বাগান মাঠ থেকে শুরু করে বিভিন্ন চা-বাগানের উঁচু–নিচু ট্রেইল রান করে আবার শমশেরনগর চা-বাগান মাঠেই দৌড় শেষ করেন।