আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বন্ধনে ব্যতিক্রমী ‘নয়া কুঁড়ি সম্প্রীতির উৎসব’ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বন্ধনে ব্যতিক্রমী ‘নয়া কুঁড়ি সম্প্রীতির উৎসব’ অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজাররে শ্রীমঙ্গলে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদশে গড়ি” শ্লোগানে চা-বাগানে বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষরে অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের ব্যতিক্রমী আয়োজন “নয়া কুঁড়ি সম্প্রীতির উৎসব”।

রোববার দিনব্যাপী উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি চা-বাগানের নাটমন্দির প্রাঙ্গণে শিক্ষার্থী তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় দি হাঙ্গার প্রজক্টে বাংলাদেশ-এর ইয়ুথ পিস অ্যাম্বাসডের গ্রুপ (ওয়াইপিএজি) শ্রীমঙ্গলের আয়োজনে উৎসব অনুষ্ঠিত হয়।

ওয়াইপিএজি শ্রীমঙ্গলের সদস্য চন্দ্রিমা গোস্বামী ও মোছাম্মৎ মরয়িম জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখনে সিলেট বিভাগীয় পিস অ্যাম্বাসডের নেটওর্য়াক (প্যান)-এর সহসমন্বয়ক ও শ্রীমঙ্গল কো-অর্ডিনেটর সাংবাদকি সৈয়দ ছায়েদ আহমেদ, দি হাঙ্গার প্রজক্টে বাংলাদেশ-এর সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় কো- অর্ডিনেটর নাজমুল হুদা মিনা এবং ওয়াইপিএজি-এর কো- অর্ডিনেটর চৌধুরী সিরাজাম মনিরা।

অনুষ্ঠানে উপস্থতি ছিলেন পিএফজি শ্রীমঙ্গলরে অ্যাম্বাসডের শিক্ষিকা নাফিসা তাবাসসুম ফারিয়া, সদস্য সাংবাদিক রুবেল আহমেদ, সিলেট বিভাগীয় ফিল্ড কো- অর্ডিনেটর আকলিমা চৌধুরী, স্থানীয় এনজিও সংগঠন এমসিডা’র সভাপতি সাংবাদকি মিজানুর রহমান আলম, ওয়াইপিএজি শ্রীমঙ্গলরে সদস্য নাঈম-উর-রহমান, সৈয়দ আরমান জামী ও রাজন প্রমুখ।

উৎসবে চা-বাগানের বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠীর অংশগ্রহণে নাচ, গান, ঐতহ্যিবাহী পরবিশেনা ও মিলন মেলার আয়োজন করা হয়। চা শ্রমিকদের সাতটি সম্প্রদায়রে নৃত্য পরবিশেনায় উৎসবটি রঙে-রসে ভরপুর হয়ে ওঠে। এর মধ্যে সাওরা সম্প্রদায়ের সম্বলপুরী নাচ, মুন্ডা সম্প্রদায়ের নাগপুরী নাচ এবং পাহাড়ি সম্প্রদায়ের আসামি নাচ বিশেষ আর্কষণ ছিল।

অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারী নৃত্যশিল্পীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

ছবির ক্যাপশন: ১, শ্রীমঙ্গলে ব্যতিক্রমী আয়োজন “নয়া কুঁড়ি সম্প্রীতির উৎসবে” সাওরা সম্প্রদায়ের সম্বলপুরী নাচ

২-৪, শ্রীমঙ্গলে ব্যতিক্রমী আয়োজন “নয়া কুঁড়ি সম্প্রীতির উৎসব শেষে অতিথিরা অংশগ্রহণকারী নৃত্যশিল্পীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন