আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় লিটন ব্রিজের নিচে মিলল মরদেহ

(নওগাঁ)  প্রতিনিধি: নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় নিহতের পরনে পুরনো লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা ও পুলিশ জানায়, নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয় দোকানিরা ব্রিজের নিচে একটি মরেদহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহত ব্যক্তিকে এর আগে কেউ এলাকায় দেখেনি। নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে। কয়েকদিন আগে মারা যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।