আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে সিলেট নগরীর গুয়াবাড়ি এলাকায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল পাশা মওদুদ।

যুবদল নেতা শাহবাজ আহমদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল আহাদ হেলাল।

সাবেক ছাত্রনেতা মাহবুব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এসময় আব্দুল কাহের, হারুনর রশীদ সুহেল, মাহবুবুল আলম, সৈয়দ ফজলুর রশীদ ইকবাল, সাবেক ছাত্রনেতা সামুন মাহমুদ মাহবুব আহমেদ, বুরহান উদদীন, শামিম আহমদ শাহার, শাহ স্বপন, মোঃ আলী মিলন, কায়েস চৌধুরী, মুরাদ আহমদ, জিনুক আহমদ, রাশেদ আহমদ, মুন্না আহমদ, হাসান আহমদ সহ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।