আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নানিয়ারচর জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌বেদক, সি‌লেট।

রাঙ্গামাটি নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) এর স্পেশাল অপারেশনে গমনকারী সদস্যগণ কর্তৃক দুর্গম পাহাড়ী এলাকা কুড়ামারা প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

০২ ডিসেম্বর ২০২৫, সোমবার নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে চট্টগ্রামের দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখ হতে কুড়ামারা এলাকায় বিশেষ অপারেশন চলাকালীন সময় দেখা যায় যে, অত্র এলাকাটি দুর্গম পাহাড়ী অঞ্চল হওয়ায় এই এলাকার জনসাধারণ সুচিকিৎসা হতে বঞ্চিত।

অত্র অঞ্চলে বিভিন্ন এলাকায় সেনাদল কর্তৃক টহল দেওয়া হলে দেখা যায় যে, এই এলাকায় কোন চিকিৎসা সেবা কেন্দ্র না থাকায় বিভিন্ন সময় এলাকাবাসী অসুস্থ্য হলে তারা উন্নত চিকিৎসা হতে বঞ্চিত হয় এবং চিকিৎসার মান খুবই শোচনীয়। এমন শোচনীয় অবস্থায় দেখতে পেয়ে কুড়ামারা এলাকায় জোন কমান্ডার বিএ-৭৯০০ লে. কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায় সাধারণ এলাকাবাসীর স্বাস্থ্য সেবার মানউন্নয়নের জন্য তাৎক্ষণিকভাবে এই এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকা কুড়ামারা, টং তুলিয়াপাড়া এবং আশেপাশের এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর ও বয়স্ক এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্বাস্থ্যসেবা বঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর চিকিৎসা সেবা সহজলভ্য করা ও তাদের সার্বিক স্বাস্থ্যমান উন্নত করতেই সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যোগ। নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার বিএ-১০২৬৯৪ ক্যাপ্টেন আশিকুজ্জামান কর্তৃক ৩০ জন পুরুষ, ৮০ জন মহিলা ও ১২ শিশুসহ সবমোট ১২২ জন রোগীকে বিভিন্ন

রোগের চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। এসময়, নানিয়ারচর জোনের জোন কমান্ডার উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদানের কর্মসূচি তদারকি করেন। জোন কমান্ডার জানান যে, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সেনাবাহিনীর এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।

নিয়মিত সেবা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত প্রদান করেন এবং এমন চিকিৎসা সেবা নিয়মিত প্রদানের জন্য জোন কমান্ডারের নিকট অনুরোধ করেন। উল্লেখ্য, অত্র এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।