আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় মহাসড়কে ছিনতাইকালে হাসুয়াসহ একজন গ্রেফতার

 ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ছিনতাইকালে হাসুয়াসহ একজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর থানার বি-ব্লক রহিমাবাদ এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত ছিনতাইকারী শাজাহানপুর থানার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের এরশাদুল হক (৪২)। হাইওয়ে পুলিশের বগুড়া জোনের অতিরিক্ত ডিআইজি শহিদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে দুজন ছিনতাইকারী চালক ও হেলপারকে মারধর করে ছিনতাই করছে—এমন খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেখে ছিনতাইকারীদের দল পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একজনকে আটক করে হাইওয়ে পুলিশ। পরে তার কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের মারধরে আহত ট্রাক চালক ও হেলপারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে হাইওয়ে পুলিশ। গ্রেফতার হওয়া ছিনতাইকারীকে বগুড়া  শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।