আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি।।

 বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ( গভঃ রেজিঃ নং-৯৮৭৩৬/১২)  কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

(০৫ ডিসেম্বর) শুক্রবার বিকাল ০৩: ঘটিকায়  জাকজমক ভাবে ভানুগাছ রোড, উপজেলা চৌমুহনী কমলগঞ্জে, বাংলাদেশ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সম্মেলন  অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য, সৈয়দ এবাদুল হোসেন জেমস এর সঞ্চালনায়,সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার  সভাপতি মোঃ আব্দুস সালাম। 

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র  ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মধু। 

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখা সভাপতি সাংবাদিক এম.এ রুমান আহমদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুর রব বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি ও জামায়াতে ইসলাম মনোনীত মৌলভীবাজার ৪ সংসদীয় আসনের দাঁড়িপাল্লার পদপ্রার্থী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুরুদ আহমদ মৌলভীবাজার  জেলা বিএনপির অন্যতম সদস্য, আনোয়ার হোসেন বাবু, সিনিয়র যুগ আহ্বায়ক  উপজেলা বিএনপি কমলগঞ্জ, এডভোকেট আব্দুল আহাদ, সহ-সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, সৈয়দ জামাল হোসেন সাবেক কাউন্সিলর ২ নং ওয়ার্ড কমলগঞ্জ পৌরসভা, মামুনুর রশিদ মামুন সিনিয়র সহ-সভাপতি পৌর বণিক সমিতি কমলগঞ্জ, নুরুল হাসনাত মজুমদার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা। মোঃ সালমান আহমদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখা।

সম্মেলনে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ এবাদুল হোসেন জেমস। পরে বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়।